ফের বদল রাজ্য পুলিসে। বদল করা হল একাধিক আইপিএস অফিসারদের। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে একাধিক শীর্ষ পুলিস আধিকারিকের বদলি ও নতুন পদে নিয়োগের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুল...
ফের বদল রাজ্য পুলিসে। বদল করা হল একাধিক আইপিএস অফিসারদের। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে একাধিক শীর্ষ পুলিস আধিকারিকের বদলি ও নতুন পদে নিয়োগের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিস সার্ভিস সেলের তরফে জারি হওয়া নির্দেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই নিয়োগগুলি কার্যকর হবে দায়িত্ব গ্রহণের দিন থেকেই।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস রাজীব মিশ্রকে এডিজি মডার্নিজেশন এন্ড কোর্ডিনেশন করা হল। তিনি এডিজি ও আইজি সাউথ বেঙ্গল পদে ছিলেন। লক্ষ্ণী নারায়ণ মিনাকে এডিজি কারা করা হল। তিনি এডিজি সিআইডি ছিলেন। আইপিএস মুকেশ কে আইজিপি আই বি থেকে আইজিপি মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জ করা হল।
নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অমরনাথ কে. কে এসপি জলপাইগুড়ি থেকে এসপি কৃষ্ণনগর পুলিস ডিস্ট্রিক্ট করা হল। ওয়াই রঘুবংশীকে এসপি কৃষ্ণনগর থেকে সরিয়ে এসপি জলপাইগুড়ি করা হল। পুলিস প্রশাসনে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ, সিআইডি এবং আইবি-র মতো গুরুত্বপূর্ণ দফতরের নতুন মুখ আসায় প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।