সামনেই দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। তার আগে যাত্রীদের কথা ভেবে বন্দোবস্ত করা হল বিশেষ ট্রেন পরিষেবার। অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একাধিক লাইনে...
সামনেই দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। তার আগে যাত্রীদের কথা ভেবে বন্দোবস্ত করা হল বিশেষ ট্রেন পরিষেবার। অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একাধিক লাইনের সময়সূচিতেও আনা হয়েছে সাময়িক পরিবর্তন। কখন, কোন সময়ে মিলবে পরিষেবা জেনে নিন।
অতিরিক্ত ভিড়ের কারণে কালীপুজোর দিন অর্থা ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবার, বৃহস্পতিবার পর্যন্ত অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। অন্যদিকে, রাজ্য সরকারের অনুরোধে সাড়া দিয়ে আগামী ২০ তারিখ থেকে ২৪ তারিখ নৈহাটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। তার পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্লাটফর্মে ট্রেন পরিষেবা দেওয়া হবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগামী সোমবার, কালীপুজোর দিন শিয়ালদহ ও ডানকুনি, শিয়ালদহ ও বারাসাত, বনগাঁ ও বারাসাত, শিয়ালদহ ও রানাঘাট এবং শিয়ালদহ ও বারুইপুরের মধ্যে অতিরিক্ত ইএমইউ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২ এবং ২৩ তারিখ সমস্ত বিশেষ ট্রেন ফ্ল্যাগ ও হল্ট সহ সমস্ত স্টেশনে থামবে।
*শিয়ালদহ–ডানকুনি ইএমইউ স্পেশাল শিয়ালদহ ট্রেন ছাড়বে রাত সাড়ে এগারোটায়। ডানকুনি পৌঁছবে ১২ টা পনেরোতে। এবং ডানকুনি – শিয়ালদহ ইএমইউ স্পেশাল ডানকুনি থেকে ১২ টা ২৫-এ ছেড়ে শিয়ালদহে ১ টা ৫-এ পৌঁছবে।
*শিয়ালদহ–বারাসত ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে ১২ টা ১০ মিনিটে ছেড়ে বারাসত ১২ টা ৫৫ মিনিটে পৌঁছবে। বারাসত – শিয়ালদহ ইএমইউ স্পেশাল বারাসত থেকে ১ টা ১০ মিনিটে ছেড়ে শিয়ালদহে ১ টা ৫৫ মিনিটে পৌঁছবে।
*বনগাঁ–বারাসত ইএমইউ স্পেশাল বনগাঁ থেকে ১২ টা ৩০ মিনিটে ছেড়ে বারাসত ১ টা ৩০ মিনিটে পৌঁছবে। এবং বারাসত–বনগাঁ ইএমইউ স্পেশাল বারাসত থেকে ২ টো নাগাদ ছেড়ে বনগাঁ ৩টে ৮ মিনিটে পৌঁছবে।
*শিয়ালদহ–রানাঘাট ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছেড়ে রানাঘাট ২ টো ৩০-এ পৌঁছবে। আবার রানাঘাট–শিয়ালদহ ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে রাত ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে ১ টা ৪০ মিনিটে পৌঁছবে।
*শিয়ালদহ–বারুইপুর ইএমইউ স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে ০০:৩০ মিনিটে ছেড়ে বারুইপুরে ০১:১৫ মিনিটে পৌঁছাবে এবং বারুইপুর – শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন বারুইপুর থেকে ০১:২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ০২:১০ মিনিটে।