২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বঙ্গে বড় কর্মসূচীর ঘোষণা করল পদ্ম শিবির। 'পরিবর্তন সভা' নামে বিজেপির এই কর্মসূচীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যাত্রা বের হবে বলে দলীয় সূত্রে জা...
২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বঙ্গে বড় কর্মসূচীর ঘোষণা করল পদ্ম শিবির। 'পরিবর্তন সভা' নামে বিজেপির এই কর্মসূচীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যাত্রা বের হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। । শিলিগুড়ি, মালদহ, কলকাতা মহানগর, উত্তর ২৪ পরগনা, নবদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান - এই সব অঞ্চলকে ঘিরে তৈরি করা হয়েছে রুট ম্যাপ ।
মূলত 'পরিবর্তন সভা' করে নামের গোটা বাংলাজুড়ে ব্যাপক প্রচার অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য 'পরিবর্তন সভা'র বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
শমীক ভট্টাচার্য জানান, মোট ৯টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। ১ ও ২ মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। ২ তারিখ এই যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার পরিকল্পনা রয়েচে বলে বিজেপি সূত্রের খবর।
প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে যাত্রার সূচনা হবে। ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান এবং আমতা থেকেও আরও চারটি যাত্রা বেরোবে। দোল উৎসবের কারণে ৩ ও ৪ মার্চ এই যাত্রা বন্ধ থাকলেও ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়েছে দল।
বিজেপির লক্ষ্য, প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে ৬০টি বড় জনসভা এবং আনুমানিক ৩০০টি ছোট সভা। বৃহত্তর কলকাতার ২৯টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার কথাও ঘোষণা করা হয়েছে। সবশেষে মার্চ মাসে কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভার মধ্য দিয়ে শেষ হবে এই যাত্রা ।
কেবল মাত্র রাজনৈতিক পদযাত্রা বা সমাবেশ নয়, বিভিন্ন অঞ্চলে গিয়ে জণগণের মতামত নেওয়াতও জোড় দেওয়া হবে এই যাত্রায়। এবং সেগুলিকে নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান শমীক। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্থানীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
তৃণমূল সরকারকে কটাক্ষ করে শমীক বলেন বাংলার রাজনৈতিক পালাবদল আসন্ন। গত ১৫ বছরে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তৃণমূল সরকার। তিনি বলেন বাংলার স্থায়ী পরিবর্তনের পথ প্রশস্ত করতেই এই কর্মসূচী নেওয়া হয়েছে। শমীকের মতে পৃথিবীর কোনও শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে আর সরকারে ফেরাতে পারবে।ভোটমুখী বঙ্গে বিজেপির এই পরিবর্তন যাত্রা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।