একের পর এক মামলায় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার বিদেশ যাত্রায় 'না' হাইকোর্টের। চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। চলতি মাসে বিদেশ যাওয়ায় অনুমতি দিল না হাইকোর্ট। উল্টে এ...
একের পর এক মামলায় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার বিদেশ যাত্রায় 'না' হাইকোর্টের। চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। চলতি মাসে বিদেশ যাওয়ায় অনুমতি দিল না হাইকোর্ট। উল্টে এসএসকেএমে অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, আপনি কি কখনও এসএসকেএম গিয়েছিলেন?
বিচারপতির পর্যবেক্ষণ, প্রয়োজনে এসএসকেএম -এর ডাক্তারদের দিয়ে একটি কমিটি গঠন করবে আদালত এবং তারা পরীক্ষা করে রিপোর্ট দিলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার বিষয়ে সমস্যা নেই। সোমবার শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ভয়েস স্যাম্পেল দেওয়া হয়েছে। চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে । তার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ । তাঁকে এখন বিদেশ যাবার অনুমতি দিলে তদন্তে দেরি হতে পারে। খুব জরুরি থাকলে এসএসকেএম -এ চিকিৎসা করিয়ে নিক ।
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, তদন্ত এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেওয়া যাবে না। তবে অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। আগামী ৬ অক্টোবর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে, জানাল কলকাতা হাইকোর্ট। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অসহযোগিতা সংক্রান্ত রাজ্যের কড়া মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিদেশ যাওয়ার মামলার পরবর্তী শুনানি হবে অগাস্টে।