পঞ্চায়েত ভবনে SIR শুনানি বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিল নির্বাচন কমিশন। ইটাহার ও ফারাক্কার মতো এলাকায় হিংসার উদাহরণ টেনে কমিশন দাবি করেছে, বর্তমানে সেখানে কাজ করার মতো উপযুক্ত ...
পঞ্চায়েত ভবনে SIR শুনানি বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিল নির্বাচন কমিশন। ইটাহার ও ফারাক্কার মতো এলাকায় হিংসার উদাহরণ টেনে কমিশন দাবি করেছে, বর্তমানে সেখানে কাজ করার মতো উপযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই।পঞ্চায়েত স্তরে ভোটার তালিকার বিশেষ শুনানি বা SIR প্রক্রিয়া নিয়ে জট।
পঞ্চায়েত ভবনে SIR শুনানি বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিন নির্বাচন কমিশন। ইটাহার ও ফারাক্কার মতো এলাকায় হিংসার উদাহরণ টেনে এই দাবি করেছে কমিশন। কমিশন জানিয়েছে বর্মানে সেখানে কাজ করার মত উপযুক্ত পরিস্থিতি নেই। ফলে SIR নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে ফের সংঘাতের আভাস। নিরাপত্তার অভাব ও লাগাতার হিংসার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভবনে এই শুনানি বন্ধ করার আবেদন জানিয়ে পাল্টা হলফনামা জমা দিয়েছে কমিশন।
ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনের মামলায় কমিশনের দাবি, পঞ্চায়েত স্তরে একের পর এক হিংসার ঘটনার জেরে সেখানে শুনানি চালানোর মতো উপযুক্ত আইনশৃঙ্খলাগত পরিবেশ নেই। কমিশনের আধিকারিক, মাইক্রো অবসার্ভার ও BLO-দের নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে হলফনামায়। হিংসার প্রেক্ষাপটে পঞ্চায়েত ভবনে শুনানি সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ পরিবর্তনের আবেদন জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে।
পশ্চিমবঙ্গে SIR নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সোমবার সেই মামলার ফের শুনানি। গত বুধবার মমতা নিজে সুপ্রিম কোর্টে এসে নির্বাচন কমিশনকে তোপ দেগে সওয়াল করে গিয়েছেন।এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজেদের রণকৌশল সাজাতে চলেছে কমিশন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।