আবারও রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি। এবং, সিজিও কমপ্লেক্সে আসার পর তাঁকে প্রশ্ন করা হল, কেন ডেকেছে" উত্তর এল খুবই সংক্ষেপে, "গেলে বুঝবো"।সূত্রের খবর, আবাসন বা ফ্ল্যা...
আবারও রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি। এবং, সিজিও কমপ্লেক্সে আসার পর তাঁকে প্রশ্ন করা হল, কেন ডেকেছে" উত্তর এল খুবই সংক্ষেপে, "গেলে বুঝবো"।
সূত্রের খবর, আবাসন বা ফ্ল্যাটবাড়ি বিক্রির নামে টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন জনৈক রিয়েল এস্টেট ব্যবসায়ী। যিনি নাকি এক 'প্রভাবশালী'র খুব কাছের লোক। তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা বেশ কিছুদিন ধরেই কলকাতার একাধিক ব্যবসায়ীর বাড়ি বা অফিসে অভিযান চালিয়েছে। ইডি-সূত্রে জানা যাচ্ছে, ওই মামলার তদন্তেই কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে একাধিকবার তলব করল ইডি।
দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক ও প্রিয়া সিনেমা হলকে কেন্দ্রে রেখে এক বিস্তীর্ণ ব্যাসার্ধজুড়ে দক্ষিণপন্থী রাজনীতির বহু পরিচিত মুখ তিনি। কংগ্রেস ও তৃণমূলের প্রতীকে পৌরসভায় দীর্ঘ ইনিংস খেলার পর বিধানসভার পিচেও তিনি স্বচ্ছন্দে খেলেছেন। একুশের বিধানসভায় রাসবিহারী কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে প্রার্থী হয়ে জয়ী হন এবং এবারও তিনি রাসবিহারী কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী যে-সে কেউ নন, একদা ইংরেজি দৈনিকের সাংবাদিক ও বর্তমানে প্রাবন্ধিক বিজেপির স্বপন দাশগুপ্ত।
'তিনি' ত্রিধারা সম্মিলনী-র দেবাশিস কুমার।
রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এমতাবস্থায়, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে যিনি শাসকদলের প্রার্থী, তাঁকে এখনই কেন একাধিকবার তলব করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে ঘাসফুল শিবির।
কেন তলব? সিজিও কমপ্লেক্স থেকে কদিন আগেও এই প্রশ্নের উত্তরে দেবাশিস কুমার জানান, "আমি এ ব্যাপারে কিছুই বলবো না। আপনারা ছবি করছেন করুন, আমার আপত্তি নেই। কিন্তু এ বিষয়ে এখন আমার বলার মতো কিছু নেই"।
সূত্রের খবর, বেআইনিভাবে জমি দখল, জমি বা ফ্ল্যাট কেনাবেচায় প্রতারণা দেবাশিস কুমারকে তলব করেছে ইডি। যদিও, একইসঙ্গে পুর-নিয়োগ দুর্নীতির কথাও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বিধায়ক দেবাশিস কলকাতা পৌরসভার মেয়র পরিষদের অন্যতম সদস্য। দিনকয়েক আগে দুই ব্যবসায়ীর বাড়িতে ইডি-র তল্লাশি চলে। সূত্রের খবর, ওই দুজনের বয়ানের ভিত্তিতেই কলকাতা পৌরসভার মেয়র পারিষদকে এই তলব।
পর্যবেক্ষকরা বলছেন, জানুয়ারি মাসে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশিতে ইডি-র বিরুদ্ধে রাজ্যের শাসক শিবিরের অন্যতম যুক্তি ছিল, কেন বিধানসভা ভোটের আবহেই ইডি-র এই তল্লাশি। যে-মামলায় তদন্ত করছে ইডি, তা অনেকদিন ধরেই চলছে। চাইলে, অনেক আগেই প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দফতরে তল্লাশি চালাতে পারতো কেন্দ্রীয় সংস্থা। কিন্তু জানুয়ারিতে এই তল্লাশি আদতে 'দিল্লির জমিদার'দের কথায়।
জানুয়ারিতে ভোটের আবহে যদি ইডি-কে প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে মার্চে, ভোট ঘোষণার পর দেবাশিক কুমারকে তলব আরও বেশি রাজনৈতিক হয়ে উঠবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা