রবিবার সকালে লেকটাউনে আচমকাই ভেঙে পরে একটি কৃষ্ণচূড়া গাছ। জানা গেছে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ২২৩ নং রুটের বাস। এছাড়াও রাস্তার দারে একটি অ্যাম্বুলেন্স ও অন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। রাস্তায় দাঁড়ি...
রবিবার সকালে লেকটাউনে আচমকাই ভেঙে পরে একটি কৃষ্ণচূড়া গাছ। জানা গেছে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ২২৩ নং রুটের বাস। এছাড়াও রাস্তার দারে একটি অ্যাম্বুলেন্স ও অন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই গাড়ি দুটির উপরে ভেঙে পরে গাছটি। যদিও তখন গাড়িতে তখন কেউ ছিলেন না। অলেপের জন্য রক্ষা পায় বাসটিও।
রবিবার সকালে লেকটাউন মিলন সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পরায় এলাকায় উত্তেদনা ছড়িয়ে পড়ে। সাদারণ মানুষের কোনও ক্ষতি না হলেও যে গাড়ি দুটির উপর গাছটি ভেঙে পরেছে সেই গাড়ি দুটির ক্ষতি হয়েছে।
স্থানীয় মানুষজন পুলিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছে যায় দমকল ও লেকটাউন থানার পুলিস। দ্রুততার সঙ্গে ভেঙে পড়া গাছটিকে সরানোর কাজ শুরু করে দেওয়া হয়। তবে আচমকা এই বিপত্তিতে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি হয়। তবে ২২৩ নং রুটের বাসটিকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ি আপাতত যান চলাচল স্বাভাবিক।