সোমবার চার্জগঠন হল না আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির ইডির মামলায়। ধৃত সন্দীপ ঘোষ,বিপ্লব সিনহা এবং সুমন হাজরার বিরুদ্ধে সোমবার কলকাতা নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে চার্জগ...
সোমবার চার্জগঠন হল না আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির ইডির মামলায়। ধৃত সন্দীপ ঘোষ,বিপ্লব সিনহা এবং সুমন হাজরার বিরুদ্ধে সোমবার কলকাতা নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে চার্জগঠন হল না বলে আদালত সূত্রের খবর। কারণ হিসেবে অভিযুক্তের তরফের আইনজীবীদের একাংশ জানান চার্জশিটের স্যাংশন নেওয়া হয়নি। পাশপাশি বিচার প্রক্রিয়া স্বত্তর শুরু না হওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তোলা হয় আদালতে। উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় ইতিমধ্যেই প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। কলকাতার নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি।
সূত্রের খবর, প্রথম যে চার্জশিট জমা দেয় ইডি তা প্রায় ৬৮পাতার। এর আগের শুনানিতে আদালতে স্যাংশন- এর জন্য আবেদন জানায় ইডির আইনজীবী আদিল রশিদ। এই মামলায় আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছত্রে ছত্রে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই বিষয়টি বিস্তারিতভাবে চার্জশিটে তুলে ধরা হয়েছে। আদালতের নির্দেশে, মামলার পরবর্তী শুনানি ৭ই এপ্রিল ধার্য করা হয়েছে।
এদিন ইডি চার্জশিটের স্যাংশন না নেওয়ায় শুনানি হয়নি। ফলে যতক্ষণ পর্যন্ত ইডি স্যাংশনের জন্য আবেদন না করছে আদালতে ততক্ষণ পর্যন্ত থমকে থাকছে এই মামলা বলেই অভিযুক্তদের তরফের আইনজীবীদের দাবি। এখন দেখার পরবর্তী শুনানিতে ইডি কি পদক্ষেপ গ্রহণ করে। এবং তার পরিপ্রেক্ষিতে আদালত কি সীদ্ধান্তে উপনিত হয়।