তৃণমূল আমলে রাজ্যে বারেবারে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির অভিযোগ উঠেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্যাকে দূর করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফ...
তৃণমূল আমলে রাজ্যে বারেবারে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির অভিযোগ উঠেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্যাকে দূর করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই, স্বাস্থ্যের হাল ফেরাতে 'অ্যাকশন মোডে' স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ময়দানে নেমে পড়েছেন স্বাস্থ্যসচিব। শনিবার রাতে বেশ কয়েকটি সরকারি হাসপাতাল সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল ও আরজিকর হাসপাতালে যান স্বাস্থ্যসচিব। মেডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যসচিব। পাশাপাশি, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। পরিষেবার আরও উন্নতি করার জন্য, একাধিক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্স।
বিগত সরকারের আমলে যে যে ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে বিশেষ করে উঠে এসেছে স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বারেবারে বঞ্চিত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হোক এমনটাই চাইছেন সাধারণ মানুষ।