বছরের পর বছর আধার কার্ড হাতে পাননি। এবারে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার পাহাড় সমান আধার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুরনিগম ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে। আধার কার্ড ও অন্যান...
বছরের পর বছর আধার কার্ড হাতে পাননি। এবারে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার পাহাড় সমান আধার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুরনিগম ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে। আধার কার্ড ও অন্যান্য নথি উদ্ধারের পর বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয় স্থানীয়রা। সাধারণত আধার কার্ড সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয় পিওনেরা। কিন্তু অভিযোগ উঠেছে, পিওনকে হুমকি দিয়ে আধার কার্ডগুলি পার্টি অফিসে জমা করে রাখতেন তৃণমূল নেতারা। গত ২ বছরে এলাকার বহু মানুষ তাঁদের আধার কার্ড হাতে পাননি।
অন্যদিকে, বীরভূমের কীর্ণাহারে মাঠের মধ্যে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। যদিও স্থানীয় এক মহিলা এই কার্ডগুলি ফেলে দেওয়ার দায় স্বীকার করেছেন। যার ফলে, পুরো ঘটনায় এক নতুন মোড় এসেছে।
তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে অসংখ্য ভোটার কার্ড ও জব কার্ড উদ্ধার। ঘটনায় উত্তেজনা গড়বেতা ৩ নং ব্লকের করসা ২ নম্বর অঞ্চলে। অভিযোগ, পার্টি অফিসের আলমারি খুলতেই বেরিয়ে আসে হাজার হাজার জব কার্ডের বই, অসংখ্য ভোটার কার্ড সহ এখাধিক জমির দলিল। প্রশ্ন উঠছে, এত জব কার্ড, ভোটার কার্ড কোথা থেকে এল? কেনই বা এল? গোটা বিষয়টি খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিস।
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের পর জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, জব কার্ড ও আধার কার্ড। ইতিমধ্যেই, সমস্ত কার্ড বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে পুলিস। এখন দেখার, পুলিসি তদন্তে কী উঠে আসে।