অপহরণের ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টের দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুরুষ তদন্তকারী আধিকারিককে সরিয়ে মহিলা আধিকারিককে নিযুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি হীরন্ময় ভট্টাচাৰ্য নির্দেশ দেনবি...
অপহরণের ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টের দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুরুষ তদন্তকারী আধিকারিককে সরিয়ে মহিলা আধিকারিককে নিযুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি হীরন্ময় ভট্টাচাৰ্য নির্দেশ দেন
বিচারপতির নির্দেশ-
১) ডায়ামণ্ড হারবার পুলিস জেলার এসপিকে তদন্তের উপর নজরদারি করতে হবে ।
২)পুলিস এলাকার উপর নজরদারি করবে।
৩) আভিযোগকারী কোনও অভিযোগ করলে এসপিকে তাঁদের বক্তব্য শুনে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।
৪) আক্রান্ত মেয়েটি ঘটনার পর থেকে লিলুয়ায় থাকে , কিন্তু সে যদি বজবজে ফিরতে চায় তাহলে থানার ওসি ও আইসিকে জানাতে হবে , এবং তারা অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ করবে।
৫) তদন্ত স্বচ্ছ হতে হবে যাতে আক্রান্ত মেয়টি ভরসা পায় সত্যি তদন্ত হচ্ছে বলে।
ফলে হাইকোর্টের নির্দেশের পর এবার থেকে ডায়ামণ্ড হারবার পুলিস জেলার পুলিস সুপারকে তদন্তের উপর সরাসরি নজরদারি করতে হবে।
মামলাকারীর অভিযোগ অনুযায়ী ১ ফেব্রুয়ারি যেদিন তাঁকে অপহরণ করা হয়। ওই দিনই বাবাকে নিয়ে বজবজ থানায় গেলেও এফয়াইয়ার নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি মাকে নিয়ে ফের এফয়াইয়ার করতে গেলে লঘু ধারায় এফয়াইয়ার দায়ের করা হয়। অভিযোগ অভিযুক্ত হেম যাদব থানায় উপস্থিত হয়ে সেখানেই তাদের হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে বলে। সেই সময় থানায় তদন্তকারী অফিসার উপস্থিত থাকলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এরপর ৩ ফেব্রুয়ারি পরিস্থিতির চাপে মানসিকভাবে ভেঙে পরে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন অভিযোগকারী ওই তরুণী।