৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা। আশ্বাস দিলেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার উচ্...
৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা। আশ্বাস দিলেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র সরজমিনে দেখতে বীরভূমে যান উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। প্রথমেই তিনি পৌঁছে যান বোলপুরের দুটি পরীক্ষাকেন্দ্রে। পরে সিউড়ি যান তিনি। সেখানে গিয়ে আরও দুটি পরীক্ষাকেন্দ্র ভিজিট করেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান। সিউড়ির রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজী বিদ্যাভবনে গিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন তিনি।
সমস্ত স্কুলে ঘুরে দেখার পর তিনি জানান সব জায়গাতেই পরীক্ষা খবু সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে চলছে। এদিন ছিল সেকেন্ড লেঙ্গুয়েজের পরীক্ষা। ফলে বেশীরভাগ কেন্দ্রেই ইংরাজী পরীক্ষা ছিল। সে ব্যাপারে কাউন্সিলের চেয়ারম্যান জানান ,ছাত্ররা জানিয়েছে ইংরাজী প্রশ্নপত্র ভালোই হয়েছে, এবং সকলে পরীক্ষা ভোলোভাবেই দিয়েছে। সারপ্রাইজ ভিজিটে এসে তিনি বীরভূমের পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা নিয়ে ভূয়সী প্রশংসা করেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য।