সোমবার সাংবাদিক বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিন SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূয়সি প্রশংসা করেন হুমায়ুন। তিনি বলেন SIR-এর ড্রাফটিং তালিকা ২৮ তারিখ নির্বাচন কমি...
সোমবার সাংবাদিক বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিন SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূয়সি প্রশংসা করেন হুমায়ুন। তিনি বলেন SIR-এর ড্রাফটিং তালিকা ২৮ তারিখ নির্বাচন কমিশন প্রকাশ করবে ফলে তার জন্য সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন যেভাবে আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে তাতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বাংলার সঠিক রায় যাতে প্রতিফলিত হয় সেটা দেখার জন্য আশাবাদী হুমায়ুন। তিনি আরও বলেন 'আমরা আশঙ্কা করছিলাম নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি হবে না। এখন আশ্বস্ত হচ্ছি।'
রাজ্য সরকারকে একহাত নিয়ে হুমায়ুনের অভিযোগ সরকার SIR নিয়ে সাধারণ মানুষের মনে অহেতুক ভয় সৃষ্টি করছে যা পরিকল্পিত। হুমায়ুনের দাবি শুরু থেকেই SIRনা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । ফলে সবসময় ভোটারদের আতঙ্কে রাখার পরিকল্পনা রাজ্য সরকারের।
হুমায়ুনের মতে অযোগ্য BLO এবং ARO নিয়োগ করার ফলে তাদের ত্রুটিযুক্ত কাজের জন্যই সাধারণ মানুষের সমস্যা আরও বেড়েছে। তৃণমূলের সাংগঠনিক অবস্থা নিয়ে কটাক্ষ করে হুমায়ুন বলেন 'ভোট পিছিয়ে গেলে দলের পতাকা ধরার কেউ থাকত না।'প্রতিবছর ভোটার তালিকা সংশোধনের কাজ হলেও কেন এত ত্রুটিপূর্ণ নাম ভোটার তালিকায় তুলে রেখেছিল? প্রশ্ন হুমায়ুনের।
এবারে রাজ্যে বাজেটে বিভিন্ন প্রকল্পে ভাতার অঙ্ক বড়ানো নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। তিনি বলেন' অন্তর্বর্তী বাজেট দান এবং ভাতার বাজেট।কর্মসংস্থানের কোন জায়গা নেই।গঠন মূলক ভাবে রাজ্যে অর্থনৈতিক কাঠামো উন্নয়নের কোন পথ বলা নেই ।'
হুমায়ুন কবীরের মতে তাঁর ভয়ে বারাসাতে জেল খাটা আসামিকে সামনে রেখে কমিটি ,সৌমিক হোসেনকে সামনে রেখে বহরমপুরে কমিটি গঠন করেছে তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে ভোটের আগে মুখ্যমন্ত্রী ও তার দলের বিরুদ্ধে এবাবেই একের পর নিশানা সাধেন হুমায়ুন কবীর।