ছাব্বিশের নির্বাচনের আগেই ফুল বদল রাজন্যা-প্রান্তিকের? সূত্রের খবর, আজই বিজেপিতে যোগ সাসপেন্ডেড দুই তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের। যা নিয়ে সোমবার সকাল থেকে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই আবহে রাজন্যা-প্রা...
ছাব্বিশের নির্বাচনের আগেই ফুল বদল রাজন্যা-প্রান্তিকের? সূত্রের খবর, আজই বিজেপিতে যোগ সাসপেন্ডেড দুই তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের। যা নিয়ে সোমবার সকাল থেকে তোলপাড় বঙ্গ রাজনীতি।
এই আবহে রাজন্যা-প্রান্তিক নিজেদের সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন। স্বামী বিবেকানন্দের ছবিতে মালা চড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন রাজন্যা। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই।’ ক্যাপশনের নীচে লিখেছেন ‘লেটস চেঞ্জ’। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজন্যার তরফে কোনও প্রতিক্রিয়া না মিলললেও শোনা যাচ্ছে যে, স্বামী প্রান্তিক চক্রবর্তীকে নিয়ে দলবদল করতে চলেছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা হালদার।
উল্লেখ্য, ২০২৩-এর ২১ জুলাইয়ের মঞ্চে রাজন্যা ছিলেন তৃণমূলের 'চমক'। সেদিন ধর্মতলার শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে রাজ্য-রাজনীতিতে আলোচনার শিরোনামে ছিলেন রাজন্যা হালদার। আর সেই সময় থেকে তৃণমূল ছাত্র পরিষদে অন্যতম মুখ হয়ে উঠেছিল রাজন্যা। কিন্তু তৃণমূলের রাজনীতিতে রাজন্যার একটা স্বল্প দৈর্ঘ্যের সিনেমা সবটাই ওলটপালট করে দেয়।
এরপর তৃণমূল থেকে বহিস্কৃত হন রাজন্যা হালদার। ২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর আবহে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে দল থেকে বহিস্কার করে তৃণমূল কংগ্রেস। মূলত, আরজি কর-কাণ্ডের পটভূমিতে শর্ট ফিল্ম নির্মাণের কারণে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই রাজন্যা-প্রান্তিকের মিলেছে দলবদলের ইঙ্গিত।