কলকাতা পুরসভার স্ক্যানারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি। তাঁর দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে বলে খবর কলকাতা পুরসভা সূত্রে। সেই ঘটনায় ...
কলকাতা পুরসভার স্ক্যানারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি। তাঁর দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে বলে খবর কলকাতা পুরসভা সূত্রে। সেই ঘটনায় এবার অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং লিপ্স অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিশ পাঠিয়েছে পুরসভা।
জানা যাচ্ছে, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আইনের ৪০১(১) ধারায় এই নোটিস দুটি পাঠান হয়েছে। ওই ধারা অনুযায়ী, কোনও বাড়ি বা নির্মাণ প্ল্যান-বহির্ভূত হলে অবৈধ অংশ ভাঙতে বা কাজ বন্ধ করতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে সংশ্লিষ্ট ওই সম্পতির মালিককে নোটিস পাঠাতে হবে পুরসভাকে।
আর এই আইনের আওতায় পড়েছে ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোড। পুরসভার পাঠান ওই নোটিশে বলা হয়েছে, ওই দুই ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান-বহির্ভূত কিছু অংশ তৈরি করা হয়েছে। ফলে সাত দিনের মধ্যে তা ভেঙে ফেলতে হবে কর্তৃপক্ষকে। নচেৎ পুরসভার তরফেই ভেঙে দেওয়া হবে। আর এই কাজ করতে পুরসভার যা খরচ হবে, তাও দিতে হবে ওই সম্পত্তির মালিককে।