আনম্যাপড ভোটারদের জন্য শেষ সুযোগ দেওয়ার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। যদি ভোটার তালিকায় নাম না ওঠে , তাহলে কিছু নিয়ম মানলেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তারা।ফলে এবার আনম্যাপড ভোটাররা ভোটার তালিকায...
আনম্যাপড ভোটারদের জন্য শেষ সুযোগ দেওয়ার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। যদি ভোটার তালিকায় নাম না ওঠে , তাহলে কিছু নিয়ম মানলেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তারা।
ফলে এবার আনম্যাপড ভোটাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আনম্যাপড ভোটারদের জন্য অনুসন্ধান হবে। সেই কারণেই নতুন ফরম্যাট তৈরি করা হয়েছে।
২০০২ ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোর সঙ্গে ম্যাপিং না থাকলে ফিল্ড এনকোয়ারি হবে। কমিশনের নির্দিষ্ট আবেদনে ৫ জন বৈধ ভোটার সাক্ষর করবেন, সাক্ষর করবেন BLO,ERO ও সুপারভাইজার।
ভোটারের জন্মের শংসাপত্র, এছাড়া কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট নথি না থাকলে এই আবেদন করতে পারবেন। ৩২ লক্ষ আনম্যাপড ভোটারদের শেষ সুযোগ দিয়ে ভোটার তালিকায় নাম তোলার বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।