পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের এক বহুতল থেকে পড়ে গিয়ে মত্যু হয় এক আইনজীবীর। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ওই আবাসনে মৃত আইনজীবী নয়...
পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের এক বহুতল থেকে পড়ে গিয়ে মত্যু হয় এক আইনজীবীর। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ওই আবাসনে মৃত আইনজীবী নয়ন দীপ লাই তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন। পুলিস সূত্রে জানা গেছে মৃত আইনজীবী নয়ন দীপ লাই-এর বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর স্ত্রীও আইনজীবী বলেই জানা গেছে।
মৃত নয়ন দীপ লাই-এর স্ত্রী জানান সকালবেলা পুজোর ফুল কিনতে যাওয়ার কথা ছিল দীপের। মেয়েকে পড়াতে নিয়ে যাবেন বলে সেই সময় বাড়ি থেকে বেড়িয়ে যান স্ত্রী । কিন্তু সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে স্বামীকে খুঁজে পান না তিনি। এলাকার বিভিন্ন জায়গায় স্বামীকে খুঁজতে থাকে স্ত্রী।
এই সময়ই মৃত আইনজীবীর যে ল ফার্ম রয়েছে সেখানে থেকে তাঁর এক কর্মচারী দেখেতে পান পাশের বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আইনজীবী নয়ন দ্বীপ লাই। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিস এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিসের প্রথামিক অনুমান ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই আইনজীবীর। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিস। পুলিস সূত্রের খবর কয়েকমাস আগেই ল ফার্মের উদ্বোধন করেছিলেন মৃত্যু আইনজীবী। দুর্ঘটনা , না অন্য কোনও কারণ? পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিস।