ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চক্রবেড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেখানে যেতেই তাঁকে ঘিরে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।...
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চক্রবেড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেখানে যেতেই তাঁকে ঘিরে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ, "উনি (মমতা) ৫০-৬০ জন গুন্ডাকে নিয়ে ঘুরছেন মমতা, হিন্দুভোটারদের ভয় দেখাচ্ছেন"।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "বিজেপি যা বলছে তা-ই করছে কেন্দ্রীয় বাহিনী। ইচ্ছে মতো কাজ করছে সিআরপিএফ। চক্রবেড়িয়ায় গিয়ে দেখে আসুন, আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। আদালতের নির্দেশ মানছে না। আমরা আদালত অবমাননার মামলা করেছি। বাইরে থেকে এসেছে পুলিস পর্যবেক্ষক। এভাবে ভোট হয়'?
প্রসঙ্গত, ভবানীপুর মিত্র স্কুলে ভোট দিয়ে বের দিয়ে বেরনোর পর কমিশনের উপর প্রবল ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং, স্পষ্ট দাবি করলেন, কমিশন যেভাবে কাজ করছে, যেভাবে তাদের পুলিস পর্যবেক্ষকরা কাজ করছেন, তা এক্তিয়ার বহির্ভূত। , কেন্দ্রীয় বাহিনী ও কমিশনকে তোপ দেগে অভিষেক বলেন, "মানুষকে ভয় দেখানো হচ্ছে, ভীত-সন্তস্ত্র পরিবেশ তৈরি করা হচ্ছে। তবু বলব, নির্ভয়ে ভোট দিন। এসব করে কোনও লাভ হবে না। প্রথম দফাতেই বিজেপির দফারফা হয়ে গেছে। এবার উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে। ৪ তারিখ (৪ মে) ব্যালট বক্স খুললেই বোঝা যাবে, কে জিতছে-না-জিতছে"।