দ্বিতীয় দফার ভোটে প্রাথমিক পর্বেই একাধিক বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়। কোথাও বুথ জ্যামিংয়ের অভিযোগ, কোথাও আবার ইভিএমে টেপ লাগিয়ে রাখার ঘটনা! বুধবার সকাল থেকে এমন বহু বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে রাজ্যের ...
দ্বিতীয় দফার ভোটে প্রাথমিক পর্বেই একাধিক বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়। কোথাও বুথ জ্যামিংয়ের অভিযোগ, কোথাও আবার ইভিএমে টেপ লাগিয়ে রাখার ঘটনা! বুধবার সকাল থেকে এমন বহু বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে রাজ্যের ৭ জেলায়। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মত কোনও ঘটনা ঘটেনি বলেই খবর সূত্রের।
জানা যাচ্ছে, চাপড়ার হাঁটরার ১০০ মিটারের মধ্যে বুথ জ্যাম করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে এক তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রকিবুল ইসলাম দফাদার। পরে বিষয়টি নজরে আসতেই দ্রুত তাঁকে আটক করে পুলিস। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর সূত্রের।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দেবীপুর ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের ওপরে টেপ আটকে রাখার ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনা নজরে আসতেই কমিশনে অভিযোগ জানান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট না।