দেশের বিভিন্ন বড় শহরগুলিতে অনেক রাত পর্যন্ত মেট্রো চলাচল করে। সেই তুলনায় কলকাতায় বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। আরও রাত অবধি শেষ মেট্রোর চালানোর আবেদন এক নাগরিকের। এই আবেদন সম্পর্কে বিবে...
দেশের বিভিন্ন বড় শহরগুলিতে অনেক রাত পর্যন্ত মেট্রো চলাচল করে। সেই তুলনায় কলকাতায় বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। আরও রাত অবধি শেষ মেট্রোর চালানোর আবেদন এক নাগরিকের। এই আবেদন সম্পর্কে বিবেচনা করতে মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করবে না। কিন্তু জনস্বার্থের কথা মাথায় রেখে মেট্রোকে বিষয়টি বিবেচনার নির্দেশ হাইকোর্টের। চার সপ্তাহের মধ্যে বিবেচনা আদালতে পেশ করতে হবে মেট্রোকে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, আবেদনকারীর প্রার্থনা বিবেচনা করে অন্তত ৪৫ মিনিটের জন্য শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর জন্য। আদালতের আদেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর একজন প্রকৌশলী বিষয়টি বিবেচনা করে দেখেছেন, এই পর্যায়ে চালানোর সময় বাড়ানো সম্ভব নয়।