লালকা হনুমান মন্দিরের পর এবার চেতলার মনসা মন্দির। মনসা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স লুঠের ঘটনা। স্থানীয় মানুষজন ও মন্দিরের পুরোহিত জানান মঙ্গলবার সকালে মন্দিরে এসে তাঁরা দেখেন মন্দিরের গেটের দুটি ...
লালকা হনুমান মন্দিরের পর এবার চেতলার মনসা মন্দির। মনসা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স লুঠের ঘটনা। স্থানীয় মানুষজন ও মন্দিরের পুরোহিত জানান মঙ্গলবার সকালে মন্দিরে এসে তাঁরা দেখেন মন্দিরের গেটের দুটি তালাই ভাঙা।এবং মন্দিরের প্রণামী বাক্স কোথাও নেই। খোঁডাখুঁজির পর মন্দিরের বেশকিছুটা দূরে পরে আছে প্রণামী বাক্স। সেখানে কোনও টাকা ছিল না। স্থানীয়দের অনুমান প্রণামী বাক্সে প্রায় ৪০-৫০ হাজার টাকা লুঠ হয়েছে। তবে মন্দিরের মাতৃপ্রতিমার গায়ে হাত দেননি দুষ্কৃতীরা। মায়ের গায়ের অলঙ্কার অটুট রয়েছে।
খবর দেওয়া হয় চেতলা থানায়। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী আধিকারীকরা।
প্রসঙ্গত কয়েকদিন আগে চেতলা লকগেট এলাকায় এমনই একটি মনসা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ৪০-৫০ হাজার টাকা লুঠ করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা । ফলে তদন্তকারীরা মিলয়ে দেখছেন তবে কি এই দুটি চুরির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে?