সরকারের পালাবদলের পর জাতীয় মহিলা কমিশনের প্রথম জনশুনানি। কলকাতার পুলিস ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে জনশুনানির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার, জাতীয় মহিলা ক...
সরকারের পালাবদলের পর জাতীয় মহিলা কমিশনের প্রথম জনশুনানি। কলকাতার পুলিস ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে জনশুনানির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার, জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য অর্চনা মজুমদার। কলকাতা পুলিসের অধীনস্থ ৩১ টি কেসের জনশুনানি করা হয় এদিন। অভিযোগকারী মহিলা ও সংশ্লিষ্ট থানার কেসের তদন্তকারী অফিসারদের ডাকা হয়। কেসের অগ্রগতি সম্পর্কে পুলিসের কাছে জানতে চান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। অভিযোগকারী মহিলাদের বক্তব্য শোনেন তিনি।
অভিযোগকারীদের কথায়, তাঁদের সমস্যা সমাধানে তৎপর জাতীয় মহিলা কমিশন। কয়েকদিন আগে অভিযোগ করলেও অনেকটাই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পুলিসও অনেক সাহায্য করেছে। এদিনের জনশুনানির পর তাঁদের বিশ্বাস দ্রুত তাঁদের সমস্যার সমাধান হয়ে যাবে।
আরও এক অভিযোগকারী বলেন, তৃণমূল জমানায় পুলিস মামলা দায়ের করেনি। প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তখন জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। অর্চনা মজুমদার তখন সাহায্য করেছিলেন। সেই মামলার অগ্রগতি জানতেই আজ ফের ডাকা হয়েছে।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার বলেন, মহিলাদের পুলিস সাহায্য না করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের পালাবদলে মহিলারা পুলিস এবং জাতীয় মহিলা কমিশনের সাহায্য পাচ্ছেন। আগামীতেও পাবেন। তিনি আরও বলেন, বাংলায় এখন স্টেট মহিলা কমিশন নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি কমিশন গঠন করা হবে।
এদিন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য অর্চনা মজুমদার বলেন, কমিশন কোনও দল দেখে কাজ করবে না। মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন সমস্ত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।