যারা 'স্বাস্থ্যসাথী'র সুবিধা পেতেন তাঁরাই এবার থেকে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতাভুক্ত হবেন। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জুলাই থেকেই আয়ুষ্মা...
যারা 'স্বাস্থ্যসাথী'র সুবিধা পেতেন তাঁরাই এবার থেকে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতাভুক্ত হবেন। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড মিলবে। এই প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও আগামী ৩ মাসের মধ্যে স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আজ সাংবাদিক বৈঠক থেকে স্বাস্থ্যসাথী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পরে এই প্রকল্পের আওতায় আরও মানুষ যুক্ত হবেন। নতুন যাঁরা যুক্ত হতে চান, তাঁরা জুলাই থেকে আবেদন করতে পারবেন।'
একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়েও বড়ো ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, 'চিকিৎসক, নার্স ও অন্যান্য ক্ষেত্রে প্রস্তাবিত পোস্টের তুলনায় নিয়োগ হয়েছে মাত্র ৫৩ শতাংশ। আগামি ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে নিয়োগ করা হবে।' তাঁর সংযোজন, '৫৬.৬৮ শতাংশ কাজ হয়েছে। চলতি অর্থবর্ষে তা ১০০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি একটু সময় সাপেক্ষ বিষয়।'