নিটের প্রশ্নফাঁস ও তার পরবর্তীতে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনে সরগরম দিল্লি। এবার সেই আন্দোলনের ঝাঁজ দেশজুড়ে ছড়িয়ে দিতে নতুন কর্মসূচির ডাক দিল সিজেপি। আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতার বুকেও একটি...
নিটের প্রশ্নফাঁস ও তার পরবর্তীতে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনে সরগরম দিল্লি। এবার সেই আন্দোলনের ঝাঁজ দেশজুড়ে ছড়িয়ে দিতে নতুন কর্মসূচির ডাক দিল সিজেপি। আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতার বুকেও একটি প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছে তারা। ইতিমধ্যেই সেই লক্ষ্যে কলকাতা পুলিসের কাছে কর্মসূচির অনুমতি চেয়ে একটি ইমেল পাঠিয়েছে তারা।
সূত্রের খবর কলকাতা পুলিসেরর যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-কে ইমেল করে মিছিল করার অনুমতি চেয়েছেন দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। যিনি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন। ওই ইমেলে তিনি জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল করতে চায় সিজেপি। আনুমানিক দেড় হাজার মানুষের জমায়েত হতে পারে বলেও আগাম অনুমাণ করা হয়েছে ওই ইমেলে। তবে কলকাতা পুলিসের তরফে সেই অনুমতি দেওয়া হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট না।
প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিজেপি-র ডাকে গত সোমবার সংসদ অভিযানের ডাক দেওয়া হয়। সেখানে ছাত্র-যুবদের উপর পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। তার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের সরকারি বাংলোর সামনে ধর্না-বিক্ষোভে বসে আটক হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?
Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"