প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীর রহস্যমৃত্যু! বুধবার, সংশোধনাগার চত্বরের একটি গাছ থেকে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত বন্দির নাম সন্দ্বীপ দাস। ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রায় দেড় বছর ...
প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীর রহস্যমৃত্যু! বুধবার, সংশোধনাগার চত্বরের একটি গাছ থেকে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত বন্দির নাম সন্দ্বীপ দাস। ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে সে জেলবন্দী। তবে কীভাবে ওই বন্দীর মৃত্যু হল, তা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে জেলে বন্দি অবস্থায় রয়েছে সন্দীপ দাস। বছরখানেক আগে তাঁকে ডাকাতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল। পুলিস হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে বিচারাধীন ছিলেন তিনি। এদিন আচমকা সন্দীপ উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর খোঁজ মেলেনি।
এরপর এদিন সকাল ১১টা নাগাদ জেল চত্বরের এক গাছ থেকে সন্দীপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য বন্দীরা। খবর দেওয়া হয় জেলের নিরাপত্তাকর্মীদের। পরে জেল কর্তৃপক্ষের তরফেই হেস্টিং থানায় জানানো হয়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।