আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে গেল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। আজ, মঙ্গলবার শুনানির জন্য এই সংক্রান্ত মামলাটি উঠছিল আদালতে। সেই সময় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'অন্...
আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে গেল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। আজ, মঙ্গলবার শুনানির জন্য এই সংক্রান্ত মামলাটি উঠছিল আদালতে। সেই সময় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাচ্ছে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা হোক। আমরাও চাই সঠিক বিচার হোক।'
এর আগে গত মার্চ মাসে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তিনি জানিয়েছিলেন, ওই মামলায় আদালত সময় দিতে পারছে না। পরিবারের তরফে মামলার শুনানির জন্য তাড়া দেওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য মামলার আধিক্য থাকায় এই মামলার জন্য পর্যাপ্ত সময় বের করা যাচ্ছে না। তাই সময়ের অভাব জানিয়ে মামলাটি ছেড়ে দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।
সূত্রের খবর, আজ আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট গ্রহণ করেছে আদালত। বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল, আরজি কর মামলায় যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জেরা করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনও ব্যক্তিকে জেরা করতে পারবে তারা। সেই নিয়েই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।