প্রায় দু'সপ্তাহে এই নিয়ে চতুর্থবার, দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটার প্রত...
প্রায় দু'সপ্তাহে এই নিয়ে চতুর্থবার, দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ল। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতেও। জ্বালানি সংকটে দেশবাসী। দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে ফের মধ্যবিত্তের পকেটে টান। সমস্যায় অ্যাপ ক্যাব চালকরা। পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে অন্যদিকে ভাড়া বৃদ্ধি হচ্ছে না । সরকারের দৃষ্টি আকর্ষণ তাদের। সমস্যায় ডেলিভারি বয়রাও। কারণ সংশ্লিষ্ট কোম্পানি বাড়তি টাকা দিচ্ছে না বলে দাবি তাদের।
পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে। কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? আর কত বাড়বে পেট্রোল ডিজেলের দাম? চিন্তার ভাঁজ আমজনতা থেকে গাড়ি চালকদের।