SIR-NRC সম্পূর্ণ বাতিলের দাবিতে শুক্রবার বিভিন্ন গণ-সংগঠনগুলি যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। SIR আসলে NRC করার একটি পদ্ধতি, SIRনাগরিকত্ব দিচ্ছে না উল্টে কেড়ে নিচ্ছে বলে দাবি করা করে...
SIR-NRC সম্পূর্ণ বাতিলের দাবিতে শুক্রবার বিভিন্ন গণ-সংগঠনগুলি যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। SIR আসলে NRC করার একটি পদ্ধতি, SIRনাগরিকত্ব দিচ্ছে না উল্টে কেড়ে নিচ্ছে বলে দাবি করা করে সরব হন গণ-সংগঠনগুলির সদস্যরা। তার দাবি করেন এরাজ্যে সংখ্যালঘু, মতুয়া সম্প্রদায়ের মানুষ, নিম্নবর্গের হিন্দুরা ও মহিলারা মূখ্য টার্গেট। SIR-NRC মাধ্যমে হিন্দু রাষ্ট্র তৈরি করা এবং শিল্পপতিদের শ্রমিক যোগান দেওয়াই RSS এর গোপন এজেন্ডা
বলে সুর চড়ান তারা। SIR-এর প্রক্রিয়া সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে। মাত্র একটা ,দুটো কাগজ না থাকার জন্যে যারা বহু যুগ ধরে দেশে রয়েছেন, দেশের জন্য কাজ করেছেন তাদের নাগরিকত্বও চলে যাচ্ছে। ফলে এই সমস্ত অন্যায় রুখতে
এবার সাধারণের জন্যে পথে নামবে SIR NRC বিরোধী সম্মিলিত সমন্বয়। জনগণকে বেনাগরিক করার চক্রান্তকে ভেস্তে দিতে আগামী ১৪ ফেব্রুয়ারি, শনিবার কলকাতায় সংগঠিত হবে SIR-NRC বিরোধী গণ মিছিল।