এবার রাজ্য জুড়ে SIR চলতে থাকার মধ্যেই বদল হতে চলেছে আধার কার্ডের চেহারা। সম্প্রতি UIDAI-এর তরফে এমনই তথ্য জানা গিয়েছে। সেই তথ্য অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই এই কাজ শুর...
এবার রাজ্য জুড়ে SIR চলতে থাকার মধ্যেই বদল হতে চলেছে আধার কার্ডের চেহারা। সম্প্রতি UIDAI-এর তরফে এমনই তথ্য জানা গিয়েছে। সেই তথ্য অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই এই কাজ শুরু হবে। তবে জানেন কী নতুন আধার কার্ড ঠিক কেমন হবে?
UIDAI-এর সিইও ভুপেশ কুমার এই বিষয়ে জানিয়েছেন যে, এবার থেকে নতুন আধার কার্ডে আর উল্লেখ করা হবে না ব্যক্তির নাম, ঠিকানা বা ব্যক্তিগত কোন তথ্য। থাকবে শুধু ছবি অপি একটি QR কোড। যে কোডটি স্ক্যান করলেই উক্ত ব্যক্তির বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ওই কোড স্ক্যান করার জন্যেও নতুন রূপ দেওয়া হবে আধার অ্যাপে। বর্তমানে যে অ্যাপটি ব্যবহার করা হয় আধার সংক্রান্ত কাজের জন্যে, তার বদলে নতুন আরেকটি অ্যাপ নিয়ে আসা হবে। তবে কী কারণে আধার কার্ডে এমন পরিবর্তন আনা হচ্ছে?
UIDAI সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে এই আধার কার্ডের অফলাইন ভেরিফিকেশন করে বিভিন্ন উপায়ে তথ্যচুরি হচ্ছে নাগরিকের। আর এই ঘটনা রুখতেই এবার একটি কর কোডের মধ্যে সেই সমস্ত তথ্য লুকিয়ে ফেলার কথা ভাবা হয়েছে। যদিও এই গোটা প্রক্রিয়া এখনও বাস্তবায়ন হয়নি। ডিসেম্বরের শুরু থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হবে জানা গিয়েছে।