বাংলার শিল্প খরা দূর করতে অতি তৎপর রাজ্য়। যার একাধিক প্রমাণ ইতিমধ্য়েই দিয়েছে শুভেন্দু সরকার। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনে দাঁড়িয়েও বাংলার শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন ...
বাংলার শিল্প খরা দূর করতে অতি তৎপর রাজ্য়। যার একাধিক প্রমাণ ইতিমধ্য়েই দিয়েছে শুভেন্দু সরকার। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনে দাঁড়িয়েও বাংলার শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপশি পূর্বতন সরকারকে বিঁধে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। তাঁর কথায়, '৫০ বছরে শুধুই পিছিয়ে গিয়েছে বাংলা। এবার কোনও রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। অমৃতকাল চলছে। বাংলার বিনিয়োগ করুন। এবার এগিয়ে যাবে বাংলা। আগামী ১-২ বছরে পরিস্থিতির বদল হবে।'
দীর্ঘ ৩৪ বছর বাংলায় রাজ করেছে বাম সরকার। তারপর ২০১১ সালে ক্ষমতার পট পরিবর্তন হয়। রাজত্বভার যায় তৃণমূলের হাতে। বাকিটা ইতিহাস। কিন্তু বিগত এই ৫০ বছরে বাংলায় শিল্প বা বাণিজ্যের গতি ছিল কচ্ছপের মত। যার দরুন রাজ্যে লাফিয়ে বেড়েছে বেকার যুবদের সংখ্যা। পাশাপাশি কাজ খুঁজতে অন্য রাজ্যেও পাড়ি দিতে হয়েছে বহু মানুষকে। কিন্তু এবার সময় পাল্টেছে। ক্ষমতার হাল ধরেছে বিজেপি সরকার। এমতাবস্থায় পরিবর্তনের বাংলায় ডবল ইঞ্জিনের সরকারে অমৃতকালের সুযোগ নিয়ে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বললেন, 'বাংলায় সরকার গঠনের ৩ মাসে আমরা নির্বাচনের সময় দেওয়া সংকল্পপত্র অনুযায়ী কাজ করছি। বাংলায় শিল্পের পরিবেশ তৈরি করা হচ্ছে। গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পরিবেশ তৈরি করা হবে। বাংলা এবার এগিয়ে যাবে।'
এখানেই শেষ না। রাজ্যে বস্ত্র শিল্পেও বিরাট উন্নতি সম্ভব বলেও ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তাঁর এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও আজ জানিয়েছেন তিনি। বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি। শুধু বস্ত্রশিল্প নয়, অন্যান্য শিল্পপতিদেরও বঙ্গে আসার বার্তা দিয়েছেন। বলেছেন, 'লাক্স কোজি কারখানা সম্প্রসারণ করেছে। আমূল আসছে। উত্তর ও দক্ষিণবঙ্গে মিষ্টি দই, আইসক্রিমের কারখানা করবে। শ্যাম স্টিল বিনিয়োগ করছে। জমির ছাড়পত্র দেওয়া হবে। জমিনীতির বদল করা হয়েছে।'