পুজো দিতে এসে বিপত্তি। রবিবার সকালে নিমতলা গঙ্গার ঘাটে তলিয়ে গেল গাড়ি। গাড়ির ভিতরে ছিল এক শিশু। কোনও ক্রমে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিস এবং স...
পুজো দিতে এসে বিপত্তি। রবিবার সকালে নিমতলা গঙ্গার ঘাটে তলিয়ে গেল গাড়ি। গাড়ির ভিতরে ছিল এক শিশু। কোনও ক্রমে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিস এবং স্থানীয়দের সহায়তায় দড়ি বেঁধে গাড়িটিকে গঙ্গা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পরিবারের সকলে মিলে গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। গঙ্গার ঘাটে গাড়ি রেখে পুজো দিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় গাড়িতে ছিল একটি শিশু। তখনই দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিউট্রালে ছিল বলে জানান ওই গাড়ির চালক। অভিযোগ, গাড়ির স্ট্রিয়ারিং নিয়ে টানাটানি করে ওই শিশু। আর তা থেকেই বিপত্তি। হঠাৎ করে গাড়িটি গড়িয়ে গঙ্গায় পড়ে যায়। গাড়িকে গড়িয়ে যেতে দেখে দৌড়ে আসেন আশপাশের লোকজন। কোনও রকমে গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিসে।
প্রসঙ্গত, পুলিসের সঙ্গে উদ্ধারকারী দল এসে গাড়িটি উদ্ধার করে বলে জানা গিয়েছে।