জানুয়ারিতে নতুন করে ছ'টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তারপরই বৃহস্পতিবার একে একে আট...
জানুয়ারিতে নতুন করে ছ'টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তারপরই বৃহস্পতিবার একে একে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা হাতে পান চিঠি। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজে যোগ দিয়েছেন।
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে নিমাইচন্দ্র সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্রের নাম। পঞ্চানন বর্মা তে সঞ্চারী রায় মুখার্জী।
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরেই তৈরি হয়েছিল জটিলতা। দীর্ঘদিন ধরেই রাজভবন ও নবান্নের মধ্যে টানাপোড়েন চলছিল। আচার্যের গড়িমসি মনোভাবের কারণে পঠনপাঠন ও প্রশাসনিক কাজ বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত সেই জটিলতার জট কাটল।