প্রাচীন বাংলার জ্ঞানচর্চার কেন্দ্র নদিয়া। একটা সময় নদিয়াকে বলা হত অক্সফোর্ড অব বেঙ্গল। নদিয়াতেও লেগেছে ভোট হাওয়া। জেলায় মোট সারে ৪১ লক্ষ ভোটার রয়েছে। এসআইআর এর ফলে ৫০ হাজারের বেশি নাম বাদ পড়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে নদিয়ার মানুষ কোন দিকে আস্থা রাখবেন, জানবো তবে সবার আগে দেখে নেব জেলার সীমানা
জেলার সীমানা
২০২১ সালে বিধানসভা নির্বাচনে নদিয়ার ভোটদানের হার ছিল প্রায় ৮৮.২ শতাংশ। অতীতে এই জেলায় বামফ্রন্টের প্রভাব থাকলেও বর্তমানে তা তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত হয়েছে। নদিয়া এককালে সেন রাজা লক্ষ্মণ সেনের রাজধানী ছিল। এই জেলার পলাশি লিখেছিল ভারতের পরাধীনতার ইতিহাস। নবদ্বীপ, মায়াপুর, ঘূর্ণির মাটির পুতুল, শান্তিপুরের তাঁত শিল্প এবং বেথুয়াডহরি অভয়ারণ্য এই জেলার প্রধান আকর্ষণ। জেলার পশ্চিমে ভাগীরথী নদী, পূর্বে বাংলাদেশ, উত্তরে মুর্শিদাবাদ এবং দক্ষিণে উত্তর ২৪ পরগনা জেলা জেলায় মোট ১৭ টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
ভোট ইতিহাস, ভোট ফল
নদিয়ায় সম্প্রতি দুই ফুলের লড়াই প্রবল। দেখে নেওয়া যাক জেলার হ্যাপেনিং কিছু কেন্দ্রের ভোট ফল।
করিমপুর
২০১৬ সালে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। এরপর ২০১৯ সালে তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ হন। ২০১৯ উপনির্বাচন এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের বিমলেন্দু সিনহা রায়।
কালীগঞ্জ
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের হাসানুজ্জামান ২০২১ সালে এই কেন্দ্রে পালাবদল ঘটে। জয় পান তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদ
নাকাশিপাড়া
২০১৬ এবং ২০২১ সালে নাকাশিপাড়া কেন্দ্র থেকে জয় পান তৃণমূলের কল্লোল খান।
চাপড়া
২০১৬ এবং ২০২১ সালে চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের রুখবানুর রহমান
কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ
কৃষ্ণনগর উত্তরে ২০১৬ সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের অবনিমোহন জোয়ারদার । ২০১৬ সালে কৃষ্ণনগর দক্ষিণ থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের উজ্জ্বল বিশ্বাস। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির মুকুল রায়। ২০২১ সালে কৃষ্ণনগর দক্ষিণ থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের উজ্জ্বল বিশ্বাস।
নবদ্বীপ
২০১৬ ও ২০২১ সালে নবদ্বীপ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের পুন্ডরিকাক্ষ্য সাহা
শান্তিপুর
২০১৬ সালে শান্তিপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের অরিন্দম ভট্টাচার্য। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির জগন্নাথ সরকার।
চাকদা
২০১৬ সালে চাকদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের রত্না কর ঘোষ। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয় পান বিজেপির বঙ্কিম চন্দ্র ঘোষ
কল্যাণী
কল্যাণী কেন্দ্র থেকে ২০১৬ সালে জয় পান তৃণমূলের রমেন্দ্রনাথ বিশ্বাস। এই জায়গাটিও ২০২১ সালে চলে যায় বিজেপির দখলে। ২০২১ সালে এই বিধানসভা কেন্দ্র থেকে জয় পান বিজেপির অম্বিকা রায়
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার ১৭ টি আসনের মধ্যে ৯ টি জেতে গেরুয়া শিবির। সুতরাং ২০২৬ সালে এই জেলায় লড়াই হবে হাড্ডাহাড্ডি।
লোকসভার হিসেব
নদিয়ায় মোট দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। বিধানসভায় তুল্যমূল্য লড়াই দুই ফুলে। কেমন ফল ছিল লোকসভায়? চলুন দেখে নেওয়া যাক
রানাঘাট
এই লোকসভা কেন্দ্রের মানুষ ২০১৯ এবং ২০২৪ দুটি টার্মেই বেছে নিয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকারকে।
কৃষ্ণনগর
কৃষ্ণনগর লোকসভায় আবার ২০১৯ এবং ২০২৪ সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র।
এবারের ভোট ইস্যু
নদিয়ায় স্বস্তিতে নেই শাসক অথবা প্রধান বিরোধী, কেউই। রাজনীতির জটিল সমিকরণ যেকোনও সময়েই এখানে বদলে যেতে পারে। কিন্তু কোন কোন ইস্যুর ওপর এবারে এখানে ভোট হবে চলুন দেখে নেওয়া যাক
ভোটার তালিকা সংশোধনে এই জেলায় অবৈধ ভোটারের সংখ্যা সব থেকে বেশি। বাদ পড়েছে প্রায় ষাট হাজার নাম। নদিয়ার সীমান্ত এলাকায় হাজার হাজার বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নদিয়া জেলার নির্বাচনগুলোতে মতুয়া ভোটব্যাঙ্ক জয়-পরাজয়ের অন্যতম প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করে। রানাঘাট ও কৃষ্ণনগর এলাকায় মতুয়াদের সরাসরি প্রভাব রয়েছে। কল্যাণী ও রানাঘাট মহকুমায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে মতুয়াদের মধ্যে চরম অসন্তোষ ও আন্দোলনের আবহ তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে মতুয়াদের একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে। তবে বর্তমানে সিএএ এবং এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়েছে। নদিয়ার রাজনীতিতে মতুয়ারা এমন এক শক্তি, যাদের অবজ্ঞা করা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রভাব আরও তীব্র হয়ে উঠেছে। এছাড়াও ভাগীরথী ভয়াবহ ভাঙন এই জেলার অন্যতম বড় সমস্যা। পানীয় জলে ফ্লোরাইডের উপস্থিতি নদিয়ার জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। কর্মসংস্থানের অভাব এবারের বিধানসভার বড় ইস্যু। এছাড়াও পৌর এলাকায় নাগরিক জীবনযাত্রা নিয়ে পুরসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে
নদিয়ায় লড়াই এবার হাড্ডাহাড্ডি। জনগন কাদের ওপর ভরসা রাখবেন তা অবশ্য সময় বলবে। বাদবাকি জেলা গুলির ভোট রসায়ন জানতে দেখতে থাকুন সিএন ডিজিটাল, দেখতে থাকুন বাংলা তুমি কার?