ডঃ সুনীল সেন একটা জায়গায় বলছেন, মানুষের তৈরি করা হাসিতে কোনো উপকার হয় না, শরীরে উপকার হয় ভেতর থেকে আসা হাসিতে। একটা কমেডি ছবি বা সরস রচনা থেকে যে হাসি প্রকাশ হয়, লাফিং থেরাপিতে সে হাসি পায় না। তাই মনে...
ডঃ সুনীল সেন একটা জায়গায় বলছেন, মানুষের তৈরি করা হাসিতে কোনো উপকার হয় না, শরীরে উপকার হয় ভেতর থেকে আসা হাসিতে। একটা কমেডি ছবি বা সরস রচনা থেকে যে হাসি প্রকাশ হয়, লাফিং থেরাপিতে সে হাসি পায় না। তাই মনে রাখতে হবে সেই হাসিই মানুষকে সুস্থ রাখে যে হাসিতে কৃত্রিমতা নেই।"
আবার লাফিং থেরাপির কৃত্রিম হাসিতেও যে উপকার হয় এ ব্যাপারে বীরেন্দ্র নাথ আঢ্য রচিত 'লাফিং থেরাপি' গ্রন্থে একটা জায়গায় বলছেন অনেকেই প্রশ্ন করেন কৃত্রিম হাসিতে কোনো উপকার হয়? উত্তর- হ্যাঁ হয়।
এবং তা দু ভাবে কাজ করে। প্রথমত মানুষের অবচেতন মন বোঝে না যে তারা স্বাভাবিক ভাবে হাসছে না, 'কৃত্রিম হাসি হাসছে। দুরকম হাসিতেই অবচেতন মন মনে করে প্রকৃত হাসিই হচ্ছে এবং সে ক্যাটাকোলামাইন ও এনফরফিন ক্ষরণ করতে আরম্ভ করে, ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। দ্বিতীয়ত, কৃত্রিম হাসি বা স্বাভাবিক হাসি যাই হোক না কেন তার দ্বারা শরীরের অভ্যন্তরীন যন্ত্রের ভাল ব্যায়াম ও ম্যাসাজ হয়। ফলে ঐসব যন্ত্রে প্রচুর রক্ত সঞ্চালিত হওয়ায় তারা যথেষ্ট পুষ্টি লাভ
করে। লাফিং থেরাপিতে তিনপ্রকার হাসিতে অবলম্বন করে ব্যায়াম করা হয় প্রাণায়মের মাধ্যমে। তিনপ্রকার হাসিই কিন্তু কৃত্রিম হাসি। এর উপকারিতা আছে বলে, এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে চলেছে। এই প্রসঙ্গে ড. প্রফেসর সি. সি. কর লাফিং ক্লাব প্রকাশিত স্মারকপত্রের শুভেচ্ছা বাণীতে বলেছেন, "Act of laughing is an art. When you laugh heartely you achieve a complete relaxation of body and mind. This tries to normalise Blood pressure and pulse.
This relaxation relives you from all tension".
কৃত্রিম হাসিতেও যে উপকার হয়- তা সমর্থন করছেন রিস্টার টাউন মেরীল্যান্ডের ড. হ্যারি গুলশন। তিনি বলছেন, 'যদি হাসি না আসে, তবে হাসির ভান করুন, তাতেও কাজ হবে।' লাফিং ক্লাবের উপকারিতা সম্পর্কে বহু চিকিৎসক, গবেষক নানা পরীক্ষা- পর্যালোচনা করে সিদ্ধান্তে এসেছেন যে এর কোনো বিকল্প নেই। তবে হাঁটার কোনো বিকল্প নেই। তা, ভোরে হাঁটুন বা সন্ধ্যায়।