ইতিহাসের পাতা থেকে বর্তমান সময়, দক্ষিণ দিনাজপুর মানে একটু অন্য গল্প। এই জেলা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেয় আড়াইশো কিলোমিটার সীমারেখা। আমরা আলোচনা করব তবে সবার আগে জেনে নেব জেলার সীমানা
জেলার সীমানা
একটা সময় দক্ষিণ দিনাজপুর ছিল সেন রাজাদের বিচরণ ক্ষেত্র। গঙ্গারামপুর একটা ইতিহাস সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান। কুশমান্ডির মহিষবাথান গ্রামের ঐতিহ্যবাহী কাঠের মুখোশ এই জেলাকে একটি আলাদা পরিচিতি দেয়। দক্ষিণ দিনাজপুরের পূর্ব ও দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে মালদা ও উত্তর দিনাজপুর উত্তরে উত্তর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের পূর্ব সীমানা বাংলাদেশের দিনাজপুর ও রাজশাহীর সঙ্গে ২৫২ কিলোমিটার সীমানা ভাগ করে। ১৯৯২ সালের ১ এপ্রিল এই জেলাটিকে স্বীকৃতি দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৬ টি বিধানসভা রয়েছে। বিধানসভা কেন্দ্রগুলি হল কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।
১৯৩২ সালে এটি জেলা হিসেবে স্বীকৃতি পায়। সেদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে এই জেলায় নিজেদের আধিপত্য বিস্তার করে। শেষ দুটি বিধানসভা এবং লোকসভা বিচার করে দেখে নেওয়া যাক এই জেলায় শক্তি বেশি কার
ভোট ইতিহাস, ভোট ফল
কুশমান্ডি
২০১৬ সালে কুশমান্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন আরএসপির নর্মদাচন্দ্র রায়। ২০২১ সালে সিনারিও বদলে যায় সম্পূর্ণ। ২০২১ সালে কুশমান্ডি থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রেখা রায়।
কুমারগঞ্জ
কুমারগঞ্জ জেলায় ২০১৬ সালে জয়ী হয়েছেন তৃণমূলের তোরাফ হোসেন মণ্ডল। ২০২১ সালেও তিনিই এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন
বালুরঘাট
বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে জয়ী হয়েছেন আরসিপির বিশ্বনাথ চৌধুরী। ২০২১ সালে এই কেন্দ্রে জয় পায় বিজেপি।জিতেছিলেন বিজেপির অশোক লাহিড়ী।
তপন
তপন বিধানসভা থেকে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের বাচ্চু হাঁসদা। ২০২১ সালে এই বিধানসভার ক্ষমতা যায় বিজেপির হাতে। জিতেছিলেন বুধরাই টুডু ।
গঙ্গারামপুর
২০১৬ সালে গঙ্গারামপুর থেকে জয়ী হয়েছেন জাতীয় কংগ্রেসের গৌতম দাস। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির সত্যেন্দ্রনাথ রায়
হরিরামপুর
এই বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে জয়ী হয়েছিলেন সিপিএম এর রফিকুল ইসলাম । ২০২১ সালে এখানে সিপিএম কে হারিয়ে উড়েছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। জিতেছিলেন বিপ্লব মিত্র।
দক্ষিণ দিনাজপুর জেলাটি মূলত বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। ২০২৪ সালেও এই লোকসভা আসনটি ধরে রাখেন সুকান্ত মজুমদার।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুসারে তিনটি বিধানসভা কেন্দ্র ছিল তৃণমূলের দখলে এবং বাকি তিনটি আসন ছিল বিজেপির দখলে। যদিও বিগত দুটি লোকসভাতেই দক্ষিণ দিনাজপুরে বিজেপির পতাকা উড়েছিল। মোটের ওপর এই জেলায় দুই ফুলের মধ্যেই তুল্যমূল্য় লড়াই জারি আছে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট হবে কোন কোন ইস্যুকে মাথায় রেখে
এবারের ভোট ইস্যু
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই জেলার সবথেকে বড় ইস্যু অবশ্যই এসআইআর। এসআইআর এর উদ্দেশ্য জেলার অধিকাংশ বাসিন্দাদের কাছে পরিস্কার নয়। দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভার মোট ভোটার ছিল তের লক্ষ একত্রিশ হাজারের মত এসআইআর এ বাদ গিয়েছে প্রায় ৮১ হাজারের মত নাম। তবে কুমারগঞ্জ এবং হরিরামপুর বিধানসভায় নাম বাতিলের সংখ্যা কম। এই দুটি বিধানসভা ক্ষেত্রই রয়েছে তৃণমূলের দখলে। এই জেলা বাংলাদেশ লাগোয়া বলে অভিবাসন ও সীমান্তবর্তী সমস্যা একটি জ্বলন্ত ইস্যু। শিল্প ও কর্মসংস্থানের অভাব এবং অনুন্নয়ন এই জেলাকে জেরবার করে তুলেছে। নদীগুলোর অপর্যাপ্ত বাঁধ এবং দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে প্রতিবছর এলাকাবাসী জলবন্দী হন। শস্য ও সম্পত্তির ক্ষতি হয়। দক্ষিণ দিনাজপুর জেলাটি পুরোপুরি কৃষিনির্ভর, তাই কৃষিতে বিপর্যয় ঘটলে পুরো অর্থনীতিতে তার প্রভাব পড়ে।
এই জেলায় লড়াই মূলত দুই ফুলকে কেন্দ্র করে। অর্থাৎ দ্বিমুখী। কী হতে চলেছে এই জেলার ভবিষ্যৎ তা অবশ্য সময় বলবে। নজরে রাখুন বাংলা তুমি কার। জেনে নিন বিধানসভার ভোট সমীকরণ