নিজস্ব সংবাদদাতা : হ্যাঁ এটাই সঠিক লাইন মাননীয় Gautam Deb এর জন্য। গতকাল ডাবগ্রাম -ফুলবাড়ী বিধানসভা অধীনস্থ ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতীদের তান্ডবে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ঘটনা জানার ...
নিজস্ব সংবাদদাতা : হ্যাঁ এটাই সঠিক লাইন মাননীয় Gautam Deb এর জন্য।
গতকাল ডাবগ্রাম -ফুলবাড়ী বিধানসভা অধীনস্থ ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতীদের তান্ডবে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ঘটনা জানার পর এই এলাকার প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ির মহানাগরিক মাননীয় গৌতম দেব তৎপরতার সাথে এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকায় গতকালই ৬ দুষ্কৃতী ধরা পড়ে। আজ সকালে যখন পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে, ঠিক তখনই অসুস্থ শরীরে নিজে গিয়ে অভিভাবকের ভূমিকা পালন করে পরিবেশ স্বাভাবিক করে এবং সেই এলাকার মানুষের পাশে থেকেছে। সাথে জেলাপরিষদ সদস্যা মানননীয়া Manisha Roy এলাকার মানুষের পাশে সর্বত্রভাবে পাশে দাঁড়ায়েছে।
২ বার এই বিধানসভা এলাকা থেকে গৌতম দেবকে মানুষ আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়ে মন্ত্রী করেছিলো। সেই জায়গা থেকে এখানকার মানুষের সঙ্গে একটা আত্মীকযোগ হয়েগেছে।এখানে Gautam Deb পরাজিত হয় নি, ধর্মান্ধতার কাছে উন্নয়ন পরাজিত হয়েছে। হয়তো মানুষ সাময়িক ভুল করেছিলো। কিন্তু Gautam Deb এখানকার মানুষকে ভুলতে পারে নি। তাইতো এলাকার মানুষ বিপদে পড়লে Gautam Deb ঝাঁপিয়ে পড়ে।
আর এখানকার বর্তমান দলবদলু BJP বিধায়িকা যতটা না এলাকার মানুষের পাশে থাকে তারচেয়ে বেশি শুভেন্দু অধিকারীর পাশে থেকে মানবিকতা বিরোধী কথাবার্তা , মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি, বাংলা ভাগের ইন্ধন যোগাতে বেশি ব্যস্ত থাকে। কাল হয়তো এসে ঐ তার সীমাবদ্ধ কর্মসূচি হ্যারিকেন নিয়ে একটা মিছিল করবে। এর বেশি না।
এখনো এই এলাকার মানুষ Gautam Deb কে অভিভাবকের জায়গায় রাখে।