বেল ভাঙার জন্য মাথা খুঁজছেন দিলীপ ঘোষ! রাজনীতিতে আবির্ভাবের দিন থেকেই কালারফুল দিলীপ ঘোষ। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন। সেই তালিকায় এবার দিলীপের নয়া সংযোজন বেল।এদিন সকালে প্রাতঃভ...
বেল ভাঙার জন্য মাথা খুঁজছেন দিলীপ ঘোষ! রাজনীতিতে আবির্ভাবের দিন থেকেই কালারফুল দিলীপ ঘোষ। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন। সেই তালিকায় এবার দিলীপের নয়া সংযোজন বেল।
এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাজার ঘোরেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কেনেন বেল, তরমুজ। প্রতিদিনের মতোই যোগ দেন চা চক্রেও। সেখানেই ভোট শতাংশ ইন্ডি জোটের দুই গুরুত্বপূর্ণ শরিকের অভিযোগ নিয়ে মুখ খোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপির সঙ্গে নির্বাচনি লড়াইয়ে না পেরে বিরোধীরা পুরোটাকেই কাগজের নথির লড়াইতে পরিণত করতে চাইছেন, বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ আসন পার করবে দাবি করে দিলীপ ঘোষ রাজ্যের শাসকদল তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।দেশে কী হবে ভোটের ফলের দিনই স্পষ্ট হবে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কী হবে, তাও বোঝা যাবে ওই দিনই।