চলতি আইপিএলের প্রথম থেকেই ভালো ফর্মে রয়েছ পাঞ্জাব কিংস। জয় দিয়েই অভিযান শুরু করে প্রীতির পাঞ্জাব। এখনও অবধি দুটো ম্যাচেই জিতেছে পাঞ্জাব। দুরন্ত ফর্মে অধিনায়ক শ্রেয়স আইয়ার। একদিকে ক্যাপ্টেন অন্যদ...
চলতি আইপিএলের প্রথম থেকেই ভালো ফর্মে রয়েছ পাঞ্জাব কিংস। জয় দিয়েই অভিযান শুরু করে প্রীতির পাঞ্জাব। এখনও অবধি দুটো ম্যাচেই জিতেছে পাঞ্জাব। দুরন্ত ফর্মে অধিনায়ক শ্রেয়স আইয়ার। একদিকে ক্যাপ্টেন অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং সবদিকেই ভালো পারফর্ম্যান্স দিয়ে এসেছেন শ্রেয়স। শনিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
হার দিয়ে খেলা শুরু করে রাজস্থান। জোড়া ম্যাচেই হার হয় তাদের। তবে গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস। তার উপর আজকের ম্যাচে ক্যাপ্টেন হিসেবে ফিরছে সঞ্জু স্যামসন। ওয়াকিবহলের মতে এদিনের ম্যাচে যে দলই টসে জিতুক তাদের পক্ষে বোলিং নেওয়াটাই ভালো হবে। তাহলে পিচ বোঝা যাবে।
রাজস্থান রয়্যালসে নীতিশ রানা, রিয়ান পরাগ, জয়সওয়াল, শুভম দুবের মত খেলোয়াড়দের দিকে দর্শকদের বাড়তি নজর থাকবে। এমনই বলছে ক্রিকেট মহল। অন্যদিকে পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ার, প্রভসিমরণ সিং, অর্শদ্বীপ সিং এর মত ক্রিকেটারদের হেকে প্রত্যাশা রয়েছে। তবে অনেকেরই মতে এদিনের ম্যাচে রাজস্থানের কাছে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে শ্রেয়সের অনবদ্য পার্ফম্যান্স।