নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার এবং অর্থ তছরুপের অভিযোগ! দীর্ঘদিন ধরেই চলছিল তদন্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আতশ কাঁচের তলায় ছিলেন ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। এবা...
নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার এবং অর্থ তছরুপের অভিযোগ! দীর্ঘদিন ধরেই চলছিল তদন্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আতশ কাঁচের তলায় ছিলেন ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। এবার এই দুই ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।এই নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদের আগেই ডেকে পাঠিয়েছিল ইডি। এবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার!
জানা গিয়েছে, একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, তবে তা সাময়িকভাবে বাজেয়াপ্ত হলেও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনেই এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধেই মূলত যে অভিযোগ রয়েছে তা হল, একটি নিষিদ্ধ বেটিং অ্যাপ সংস্থার হয়ে প্রচার করেছিলেন তাঁরা। তবে সরাসরি না করলে সারোগেট বিজ্ঞাপনের মাধ্যমেই এমন প্রচার করেছিলেন বলেই অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, 'ওইসব সংস্থাগুলির থেকে অবৈধ লেনদেন করতেন সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। ওইসব সংস্থাগুলির থেকে চুক্তি বাবদ টাকা নিয়ে বাড়তি সুবিধা ভোগ করতেন তাঁরা।'