বিশ্বকাপ ফাইনালে ভারতের উইমেন ইন ব্লু। হাডাহাড্ডি লড়াইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা। রবিবার নবি মুম্বইয়ে হরমনপ্রীত দের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই লরা উলভার্টদের। বলাবাহুল্য, ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের কাছেই...
বিশ্বকাপ ফাইনালে ভারতের উইমেন ইন ব্লু। হাডাহাড্ডি লড়াইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা। রবিবার নবি মুম্বইয়ে হরমনপ্রীত দের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই লরা উলভার্টদের। বলাবাহুল্য, ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের কাছেই এদিন প্রথমবার ট্রফি জেতার সুযোগ। টসে জিতে বলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া বাহিনী। এদিনের ম্যাচে ৪৫ রান করে আউট হয়েছেন স্মৃতি মান্ধানা। অর্ধশতরানের গন্ডি পার করলেও ৮৭ রান করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শেফালি ভার্মা। মাত্র ২০ রান করেই আউট অধিনায়ক হরমনপ্রীত। বর্তমানে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ২৫২ তে গিয়ে ঠেকেছে। ব্যাট করছেন দীপ্তি শর্মা (৪৩) এবং রিচা ঘোষ (৭)। মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে কোন দল আজ ট্রফি ছিনিয়ে নেয়, সেদিকেই নজর সবার।
অতীতের পরিসংখ্যান বলছে এখনও অবধি মহিলা ক্রিকেটের ইতিহাসে মোট ৩৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেই দিক থেকে দেখতে গেলে জয়ের তালিকা ভারতীয় মহিলা দলেরই বেশি। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপে এখনও অবধি ৬ বার মুখোমুখি হয়েছে ভারতের উইমেন ইন ব্লু এবং দক্ষিণ আফ্রিকার মহিলা বিভাগ। সেখানে জয়ের তালিকা দুই দলেরই সমান-সমান। এদিনের ফাইনালে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় মহিলা ব্রিগেড।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ওই দিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু প্রথমেই তাঁকে পাঁচ রানে মাঠ ছাড়তে বাধ্য করেন ক্রান্তি গৌড়। আর তারপরেই মাঠ জুড়ে শুরু হয় রুদ্ধশ্বাস যুদ্ধ। অজিদের ব্যাটিং শেষে ভারতের কাছে জেতার জন্য লক্ষ্য ছিল ৩৩৯ রান।
কিন্তু এই পাহাড় সমান রান টপকে জয়ের মুকুট ছিনিয়ে নেওয়া সহজ ছিল না। প্রথমেই খানিক হতাশা তৈরি করে মাত্র ১০ রান করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন শেফালি। এরপর মাঠে নামেন স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ। দলকে জয়ের শিখরে পৌঁছে দিতে শুরু হয় প্রাণপণ লড়াই। পরবর্তীতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পরে জেমাইমার কাঁধে। অল্পের জন্য রক্ষা পান ক্যাচ আউট হওয়া থেকেও। ভারতকে একপ্রকার জয়ের স্বাদ এনে দেন তিনি।