সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাঠে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু। রুদ্ধশ্বাস ফাইনালে বিশ্বজয়ী ভারতকন্যারা। মহিলা ব্রিগেডের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছ...
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাঠে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু। রুদ্ধশ্বাস ফাইনালে বিশ্বজয়ী ভারতকন্যারা। মহিলা ব্রিগেডের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিশ্বজয় করার পরও যেন বিশ্বাস হচ্ছে না যা তাঁরা সত্যিই বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এমনই জানালেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর!
সূত্রের খবর, সম্প্রতি একটি সাক্ষাৎকারে হরমনপ্রীত দাবি করেছেন, 'আমি ভাবতেই পারছি না হযে আমরা বিশ্বজয় করেছি। এই অনুভূতি একটা আলাদা রকম। যা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না। এখন হয়ত আমরা সেভাবে কিছুই বুঝতে পারছি না। তবে কিছুদিন পর অর্থাৎ পরবর্তীতে ঠিক বুঝতে পারব যে আমরা আদতে ঠিক কী করেছি। আমরা যে বিশ্ব চাম্পিয়ন হয়েছি তা আমাদের কাছের একপ্রকার স্বপ্নের মত।'
প্রসঙ্গত, ওইদিনের ফাইনালের ময়দানে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ২৯৮ রান করে ভারত। স্মৃতি মান্ধানা (৪৫) শেফালি বর্মা (৮৭) ভালোই শুরু করে। ধীরে ধীরে রানের গতি বাড়াতে শুরু করেন দুজনেই দুরন্ত খেলে শতরানের জুটি তৈরি করেন তাঁরা। হরমনপ্রীত ২০ রান এবং জেমাইমা ২৪ রান। তারপরেই আউট হয়ে প্যাভিলিয়নে। পরবর্তীতে রানের গতি বাড়ান রিচা ঘোষ। এদিনের ম্যাচে ২৪ বলে ৩৪ রান করেন তিনি। দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রান। অন্যদিকে ২৪৬ রানেই স্কোরবোর্ড থেমে যায় দক্ষিণ আফ্রিকার। বিশ্বজয় করে ভারতের মেয়েরা।