ফের শাসকের ‘দাদাগরি’! এবার ধর্ষণের অভিযোগে বিদ্ধ শাসকের ছত্রছায়ায় থাকা সরকারি স্কুলের এক শিক্ষক। সুশান্ত পণ্ডিত নামের ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিস। অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতার। এম...
ফের শাসকের ‘দাদাগরি’! এবার ধর্ষণের অভিযোগে বিদ্ধ শাসকের ছত্রছায়ায় থাকা সরকারি স্কুলের এক শিক্ষক। সুশান্ত পণ্ডিত নামের ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিস। অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতার। এমনই চাঞ্চল্যকর ঘটনা খোদ দুর্গাপুরের। \r\nঘটনার সূত্রপাত, বেশ কয়েক মাস আগে। নির্যাতিতার বাবা পেশায় দিন মজুর, অভাবের সংসার। অভিযুক্ত শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন নাবালিকার মা। আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষকের বাড়িতে কাজ করতে যেতে হয় নাবালিকাকে। অভিযোগ, দলের প্রভাব খাটিয়ে ও ভয় দেখিয়ে বেশ কয়েকবার সহবাস করেন অভিযুক্ত শিক্ষক। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে খুনের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।\r\n\r\nপ্রথমে ভয়ে কাউকে কিছু বলতে না পারলেও পরে বিষয়টি জানানো হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ও পরবর্তীতে নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের তরফে। যদিও অভিযোগ অস্বীকার ধৃত শিক্ষকের। \r\nসোমবার অভিযুক্ত শিক্ষককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনা সামনে আসায় রাজ্যের শাসকদলকে একযোগে বিঁধেছে বিজেপি ও সিপিএম। \r\nক্রমশই ক্ষুন্ন হচ্ছে নারী জাতির সম্মান। কোন দিকে যাচ্ছে সমাজ? খোদ শিক্ষকের গায়েই যদি দাগ লাগে, তাহলে সমাজের এই অসুখ থেকে কীভাবে রক্ষা পাবে মানুষ? শাসকের ছত্রছায়ায় থেকে শিক্ষার অমার্যাদা?