একবার ভাবুন তো। যেখানে তাপমাত্রার নতুন রেকর্ডে জনতার হাঁসফাঁসানি অবস্থা, সেখানে এই প্রবল গরমে কেমন আছে পশুপাখিরা? তারই খোঁজ নিয়ে দেখলো সিএন। দেখা গেল, যা গরম পড়েছে তাতে মানুষ তো বটেই, নাজেহাল হয়ে উঠছে...
গরমে হাঁসফাঁস। দহন জ্বালায় নাজেহাল। গত ১০ দিন ধরে একটানা বঙ্গে জারি তাপপ্রবাহ। একবার ভাবুন তো। যেখানে তাপমাত্রার নতুন রেকর্ডে জনতার হাঁসফাঁসানি অবস্থা, সেখানে এই প্রবল গরমে কেমন আছে পশুপাখিরা? তারই খোঁজ নিয়ে দেখলো সিএন। দেখা গেল, যা গরম পড়েছে তাতে মানুষ তো বটেই, নাজেহাল হয়ে উঠছে বাঘ-ভল্লুকও। তবে গরম কেন্দ্র করে সমস্ত পশুপাখিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। যেমন, পশুপাখিদের শরীর সুস্থ রাখতে তাদের পানীয় জলে নিয়ম করে মেশানো হচ্ছে ওআরএস। দেখা গেল, কৃত্রিম জলাশয় শরীর ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকার পর সেখান থেকে বেরিয়েই ঠান্ডা জল খেয়ে প্রাণ জোড়াচ্ছে জল বেঙ্গল টাইগার। পশুদের স্বাছন্দের কথা মাথায় রেখেই তাদের ডায়েটে রাখা হয়েছে তরমুজ, শশা, জামরুলের মতো কিছু ফল। তাদের আরামের জন্য রাখা হয়েছে কুলারও। সিসি ক্যামেরার দ্বারা প্রত্যেক পশুপাখির ওপরেই নজরদারি চলছে ২৪ ঘন্টা। যদি এবার কোনও পশু অসুস্থ হয়ে যায়, তার জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থাও রয়েছে আলিপুর চিড়িয়াখানায়।