ফের মালদহের কালিয়াচকে শুট আউট। এবার এক কিশোরীকে লক্ষ্য করে চলল গুলি। জানা গিয়েছে, ডান হাতে গুলি লেগেছে তাঁর। বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরী। ঘটন...
ফের মালদহের কালিয়াচকে শুট আউট। এবার এক কিশোরীকে লক্ষ্য করে চলল গুলি। জানা গিয়েছে, ডান হাতে গুলি লেগেছে তাঁর। বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গয়েশবাড়ি এলাকায় বাগানের মধ্যে কিশোরীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা দেখা মাত্র তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
গত মাসেও মালদহে গুলি চলে। কালিয়াচক থানার যদুপুর এলাকায় গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি। গুলিবিদ্ধ যুবকের নাম জালালউদ্দিন শেখ। খেলা নিয়ে বচসার জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বন্দুকের বাটের আঘাতে জখম আরও ১ জন।