খোলামুখ খনি থেকে কয়লা উত্তোলনের জন্য মাটির নীচে ডিনামাইট বিস্ফোরণ। ফাটছে ঘর, বাড়ি। শুকোচ্ছে কুয়ো, পুকুরের জল। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সমস্যায় আসানসোলের বারাবণীর চরণপুরের বাসিন্দ...
খোলামুখ খনি থেকে কয়লা উত্তোলনের জন্য মাটির নীচে ডিনামাইট বিস্ফোরণ। ফাটছে ঘর, বাড়ি। শুকোচ্ছে কুয়ো, পুকুরের জল। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সমস্যায় আসানসোলের বারাবণীর চরণপুরের বাসিন্দারা।
গ্রামবাসীদের অধিকাংশই গরিব। ঠিক মতো কাজ নেই। রান্নাবান্নার জন্য খনির আশপাশে পড়ে থাকা কয়লা কুড়োতে হয় তাদের। কিন্তু সেখানেও চোর অপবাদ দিয়ে জলুমের অভিযোগ সিআইএসএফ-র বিরুদ্ধে। এই অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা খনির কাজ বন্ধ করিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, মাস তিনেক আগেও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল চরণপুরের বাসিন্দাদের। সে সময় তৃণমূলের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল।
কিন্তু সে কাজ এখনও হয়নি। এদিকে অন্যত্র যাওয়ার উপায়ও নেই বাসিন্দাদের। ফলে, জীবনের ঝুঁকি নিয়েই ফাটল ধরা বাড়িতেই বসবাস করতে হচ্ছে। এই অবস্থায় সমস্যার জন্য তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।