আজ কলকাতায় সর্বোচ্চ ২৮, সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের প্রথম দিনেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক এর তুলনায় ৭ ডিগ্রি কম। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। আল...
আজ কলকাতায় সর্বোচ্চ ২৮, সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের প্রথম দিনেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক এর তুলনায় ৭ ডিগ্রি কম। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে... কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, বীরভূমে প্রবল দুর্যোগের আশঙ্কা। প্রবল বৃষ্টিপাতে ভাসবে উত্তরবঙ্গও।

অকাল ঝড়-বৃষ্টিতে কার্যত মাথায় হাত বাঁকুড়ার কৃষকদের। বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি, দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ কৃষিজমিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। আবহাওয়া দফতর আগে থেকেই একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছিল। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের একাধিক এলাকা।
হাওয়াঅফিস জানাচ্ছে, গোটা রাজ্যের বেশ কয়েকটি জেলায় কম-বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। আজ সারাদিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তবে, ২ এবং ৩ মে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, কিন্তু ভোটের ফলপ্রকাশের দিন ফের বাড়বে ঝড়বৃষ্টি। বাড়বে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী এবং উত্তরবঙ্গে কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী বা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। অতিরিক্ত বজ্রপাতের প্রবণতা বাড়বে রাজ্যজুড়ে।

তবে, উত্তরবঙ্গের জন্য সুখবর, আজ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়লেও কাল পরশু কিছুটা পরিমাণ কমবে, কিন্তু ৪ তারিখ আবার বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। উল্লেখ্য উত্তরবঙ্গে রবিবারও ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলার দুই এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে।