মাসের শুরুতেই বড় ধাক্কা। এক লাফে ৯৯৪ টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। যার দরুন কলকাতায় এবার থেকে একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৩২০২ টাকা। মধ্য প্রাচ্যে যুদ্ধ শুরু হও...
মাসের শুরুতেই বড় ধাক্কা। এক লাফে ৯৯৪ টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। যার দরুন কলকাতায় এবার থেকে একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৩২০২ টাকা।
মধ্য প্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ক্রমে উর্ধমুখী হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে এবার সব সীমা পার করে একধাক্কায় প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এমতাবস্থায় এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। কারণ এই ক্ষেত্রগুলোতেই ১৯ কেজির ব্যবসায়িক সিলিন্ডার ব্যবহার করা হয়। ফলে খাবরারে দাম বাড়তে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহলের অনেকে।
তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও এ যাত্রায় রক্ষা পেয়েছে গৃহস্থালির রান্নার গ্যাস। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে। তবে মদ্যপ্রাচ্যের উত্তেজনা, এবং সরবরাহজনিত গোলমাল চলতে থাকলে এই দামেও পরিবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।