রাজ্যে বিধানসভা ভোটের মুখে পদ্ম শিবিরে বড় ভাঙন। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। আসন্ন নির্বাচনের আগে এই ভাঙন বিরোধী শিবিরের ভোট ব্যাঙ...
রাজ্যে বিধানসভা ভোটের মুখে পদ্ম শিবিরে বড় ভাঙন। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। আসন্ন নির্বাচনের আগে এই ভাঙন বিরোধী শিবিরের ভোট ব্যাঙ্কে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকার বিদায়ী বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু ওই এলাকার জন্য কোনও কাজ করেনি। সাধারণ মানুষের সমস্যার সমাধান করেনি। এমনকি ভোটে জেতার পর থেকে তাঁকে ওই এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উপর একপ্রকার 'অভিমান' করেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিল এলাকার ১০০টি পরিবার।
এই বিষয়ে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের কোঅর্ডিনেটর কাজল ঘোষ বলেছেন, 'এই পরিবার গুলো ভুক্তভুগি। ওনারা দেখেছেন ভোট দিয়ে বিজেপিকে জেতালে কী হয়। দূর্গা মুর্মুকে ওনারা কেউ পাশে পায়নি। এলাকার কোনও উন্নয়ন করেনি উনি। আমার কাছেই মাঝে মধ্যে সাহায্য চাওয়ার জন্য আসত। তৃণমূল দল দেখে সাহায্য করে না।'