শাস্ত্র মতে গো মাতার সেবা করলে মেলে দেবদেবীর আশীর্বাদ। তাই গো মাতার সেবা করে দিনের শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অক্ষয় তৃতীয়ার দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে মায়াপুর ইসকন মন্দির চত্ত্বর হ...
শাস্ত্র মতে গো মাতার সেবা করলে মেলে দেবদেবীর আশীর্বাদ। তাই গো মাতার সেবা করে দিনের শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অক্ষয় তৃতীয়ার দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে মায়াপুর ইসকন মন্দির চত্ত্বর হেঁটে পরিক্রমার পর গো মাতাদের খাবার খাওয়ালেন বিজেপির রাজ্য সভাপতি। পরবর্তীতে চা চক্রে যোগদান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে মোদী বন্দনা অন্যদিকে এসএসসি দুর্নীতি থেকে সন্দেশখালি, রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনার জন্য তৃণমূলের অপদার্থতাকে দায়ী করেছেন সুকান্ত মজুমদার। \r\n আগামী ১৩ মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচন। হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি। ‘আবকি বার ৪০০ পার’ লক্ষ্যে শেষ পর্যায়ের প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে গিয়ে শেষ হয় রোড শো। কখনও হেঁটে কখনও সুসজ্জিত ট্যাবলোয় প্রচার সারেন বিজেপি রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। শেষ পর্যায়ের প্রচারে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। \r\n\r\n