তীব্র গরমেও প্রচারে খামতি নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁয়ের। তীব্র দাবদাহের মধ্যেই সোমবার প্রার্থীর সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদ...
তীব্র গরমেও প্রচারে খামতি নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁয়ের। তীব্র দাবদাহের মধ্যেই সোমবার প্রার্থীর সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চলল জনসংযোগ। এদিন প্রায় ৮টি ওয়ার্ড ঘুরে প্রচার সারেন সুকান্ত মজুমদার। বিপুল জনসমর্থন, বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁয়ের জয়ের ব্যাপারে ১০০শতাংশ আশাবাদী সুকান্ত। \r\n\r\nএদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর কাটানধার থেকে শুরু হয়ে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ও ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।